পাঁচবিবিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১২ জুলাই/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১২ আগষ্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ পালন করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় শপথ পাঠ, মাদক বিরোধী ও শান্তি শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনতা মূলক অনুষ্ঠান, যুব সংগঠন নিবন্ধনের সনদ বিতরণ, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা শেষে উপজেলার শিক্ষিত বেকার যুবকদের মাঝে স্বল্প সুদের ঋণের চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আজাদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান মন্ডল, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা হোসেন রাব্বি।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































